বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মহানবীকে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ ও মানববন্ধন

মোহাম্মদ রিয়াদ হোসেন :

হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে আনোয়ারা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। 

শুক্রবার (১০ জুন) জুমা’র নামাজের পর উপজেলার চাতরী,কালাবিবির দিঘির মোড়, শোলকাটা,মালঘর বাজার, সেন্টার, বারশত, বরুমচড়া রাস্তার মাথাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ শাখা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা আনোয়ারা শাখা, শোলকাটা সুন্নী মুসলিম জনতা সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন।

 

এসময় হাজার হাজার নবী প্রেমিক নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের শাস্তির দাবিতে ফুঁসে ওঠে। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত ভারতীয় পণ্য বয়কট করার সিদ্ধান্ত নেন এসব নবী প্রেমিকেরা।

এদিকে জুমার নামাজের পর ছুরুত বিবি চৌধুরানী জামে মসজিদ সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, এ্যাডবোকেট মোঃ ফয়েজ , মোঃ মুনছুর, মোঃ সেলিম উল্লাহ, মোঃ শাহজাহান প্রমুখ।

উল্লেখ্য যে, গত মাসে জ্ঞানবাপী মসজিদ নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মুম্বাইয়ের বাসিন্দা, বিজেপি মুখপাত্র নূপুর ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এবং মিজ শর্মার টিভি অনুষ্ঠানে করা ওই আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট টুইটারে শেয়ার করেন দিল্লিতে তাদের মিডিয়া শাখার প্রধান নাভিন কুমার জিন্দাল। এরই পর থেকে কুয়েত, কাতার, ইরান, সৌদি আরবসহ বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...