সোমবার, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী নয়, পাওয়া গেল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ফেনী থেকে আসা একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি করে রোগীর বদলে ৫৮৯ বোতল ফেনসিডিল পেল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এসময় তিন জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

তারা হলেন, মো. মহিউদ্দিন হোসেন (৩৩), মো. কামরুল হাসান (২৫) ও মো. কামাল হোসেন (৩২)।

আজ শুক্রবার (১০ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদে জানতে পারি, কিছু মাদক কারবারি অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ফেনসিডিল নিয়ে ফেনী থেকে চট্টগ্রামে আসছে।

এ তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী রাখার সিটের ওপর থেকে ৫৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করেন। পরে তা চট্টগ্রাম ও অন্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিল। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায়...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...