বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নিহত ফায়ার লিডার নিপুন চাকমার মেয়ে পড়ালেখার দায়িত্ব নিল লেকার্স কতৃপক্ষ

রাঙ্গামাটি প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার লিডার নিপন চাকমার মেয়ে উন্নতি চাকমার লেখাপড়া ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের কতৃপক্ষ। রাঙ্গামাটিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত লেকার্স স্কুলে উন্নতি চাকমা ৬ষ্ঠ শ্রেণিতে পড়েন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে রাঙ্গামাটি রিজিয়ন হেড কোয়াটারে উন্নতি চাকমার হাতে পড়ালেখার ব্যয়ভার বহন করা সংক্রান্ত অঙ্গীকার পত্র তুলে দেন লেকার্স পাবলিক স্কুল এড কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি ও রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।

এসময় তিনি বলেন, বীর এই অগ্নিযোদ্ধারা স্বীয় দায়িত্ব পালনকালে নিজের জীবন বলিদান করেছেন, যা আমাদের গর্বিত করেছে। তাঁর অকাল প্রয়াণে সহমর্মিতা ও সহযোগিতার নিদর্শন স্বরুপ উনতি চাকমার স্কুল জীবনের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার লেকার্স কতৃপক্ষ বহন করবে।

অঙ্গিকারপত্র প্রদানকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর আরিফ মাহমুদ, পরিচালনা পরিষদের সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, লেকার্স স্কুল ও কলেজের সহকারী শিক্ষক লিটন দেব সহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় নিপুন চাকমার স্ত্রী সুমনা চাকমা লেকার্স কতৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি কতৃপক্ষের কাছে কৃতজ্ঞ, আমার দুঃসময়ে মেয়ের পড়ালেখার দায়িত্ব তাঁরা নিয়েছেন।

লেকার্সের অধ্যক্ষ মেজর আরিফ বলেন, উন্নতি চাকমা এসএসসি পাস করা পর্যন্ত লেকার্সে কোন ফি দিতে হবে না। ৬ষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত উন্নতি বিনা বেতনে পড়াশুনা করবে।

উল্লেখ্য, সীতাকুন্ড অগ্নিকান্ডে নিহত হন রাঙ্গামাটির সন্তান ফায়ার লিডার নিপন চাকমা। তাঁর বাড়ি রাঙ্গামাটি শহরের কলেজ গেইট মন্ত্রী পাড়ায়। নিপুন চাকমার দুই মেয়ে উন্নতি ৬ষ্ঠ শ্রেণিতে এবং হিমি চাকমা স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ন করছে। তাঁর স্ত্রী সুমনা দেওয়ান তৈমুদং নিম্ন মাধ্যমিক বিদ্যালেয় শিক্ষকতা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...