মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিএম ডিপোর আহতদের জন্য চমেক হাসপাতালে যুবলীগ নেতা দেবুর চিকিৎসা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে বিএম ডিপোতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ডে আহত রোগীদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় চট্টগ্রামের সীতাকুন্ড বি.এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের সহযোগিতার উদ্দেশ্য আজ (৯ জুন) বিকাল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার শামীম আহসানের কাছে মেডিকেল বেড, বেড চাদর, ছোট টেবিল ফ্যান সিলিং ফ্যান, ব্যান্ডিজ বার্ণ ক্রীম ও ফোম ক্রীম হস্তান্তর করেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, মানবতার সেবায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। করোনাকালীন সময় ছাড়াও বিভিন্ন সময় চমেক হাসপাতালের রোগীদের জন্য হুইল চেয়ার প্রদান ও অন্যান্য সহযোগিতা করে যুব সমাজকে মানবিকতার পথে উদ্বুদ্ধ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার সীতাকুণ্ডের বি. এম. ডিপো দুর্ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ঔষধ, রোগীর বেড, বেডশিট সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগিয়ে আসায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে ধন্যবাদ প্রদান করেন।

ভবিষ্যতেও দেবাশীষ পাল দেবু এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে যুব সমাজকে উৎসাহিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, রঞ্জিত শীল, মো লোকমান, মোঃ ঈসমাইল, এস এম আতিকুর রহমান, রায়হান নেওয়াজ সজীব, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, সালাউদ্দীন বাবর,দিদার আলম, সাজ্জাদ আলী জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দীন, মোঃশরীফ, মারুফুল ইসলাম, মারুফ, কাজী আরিফ, সাজিবুল ইসলাম সজীব, সরোয়ার হোসেন, মোস্তাফা মামুন, তানভীর হাসান, রোকন উদ্দীন, আবু নাসের জুয়েল, মোঃ আরমান, রাজু, আবদুর রহমান বাহার রিমন, আসিফ রাইসু আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, সাদাম হোসন, জয় ইফতিখার ইফতি, শিহাব শিহাব উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

আরও পড়ুন

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...