সোমবার, ১০ আগস্ট ২০২৬

বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় এই বাজেট অনুঘটক হিসেবে কাজ করবে: মাহতাব উদ্দিন চৌধুরী

বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর আ’লীগের আনন্দমিছিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আজ (৯ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় হতে বেরিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে।

মিছিলপূর্ব এক সমাবেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই বাজেটটি সবচেয়ে বড় আকারের। এই বাজেটে কোভিড-১৯ অমানিশা থেকে বেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত হয়েছে।

সর্বোপরি রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা পৃথিবীতে যখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দাভাবের কারণে আমদানি নির্ভরতা কমিয়ে জাতীয় উৎপাদনকে প্রাধাণ্য দিয়ে যে বাজেটটি ঘোষিত হয়েছে তা বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবমূখী।

এই বাজেটেই মহামারি ও যুদ্ধের কারণে মুল্যস্ফীতি হ্রাস, বিনিয়োগ বাড়ানো, প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ প্যাকেজের বাস্তবায়ন, উৎপাদন বাড়াতে সেচ ও বীজে প্রণোদনা, কৃষি পূর্নবাসন ও ব্যাপক কর্মসৃজন, শিক্ষা-দক্ষতা, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বলয় ও সম্প্রসারণ এবং নিম্ন আয়ের বিনা বা স্বল্পমূল্যে খাদ্য বিতরণ সহ মানব কল্যাণমূখী খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সঙ্গত কারণে এই বাজেটকে উচ্চ বিলাসী বলে দেখার অবকাশ নেই এবং সামগ্রিক বিবেচনায় এই বাজেট আমাদের প্রতিকূল অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর বাস্তবমূখী বাজেট। যা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিকে প্রাণিত করবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, এই বাজেটের মধ্যেই অনেক সম্ভাবনার সূত্র আছে। তার প্রধান একটি হল ২৫ জুন শত্রুর মুখে ছাই দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে।

এই সেতু পুরো অর্থনীতিকে প্রভৃদ্ধিমুখী করতে আক্ষরিক অর্থে একই সূত্রে গাঁথা এবং অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে এই বাজেট।

বাজেটকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অর্থ সম্পাদক আলহাজ্ব আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, কোতোয়ালী থানার সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমদ, চকবাজার থানার সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ, বাকলিয়া থানার যুগ্ম আহ্বায়ক হাজী ছিদ্দিক আলম, আকবরশাহ থানার সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া, বন্দর থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, হালিশহর থানার যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের ইকবাল হাসান, আবুল হাশেম বাবুল, ইকবাল চৌধুরী, মিথুন বড়ুয়া, আসিফ খান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায়...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...