শনিবার, ১৬ মে ২০২৬

বা‌জে‌টে তালাক খরচ বাড়‌ছে ৩ গুণ

নিউজ ডেস্ক

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বা‌জে‌টে তালা‌কের খরচ বাড়‌ছে ৩ গুণ।আ‌গে তালাক রে‌জি‌স্ট্রেশন ৫০০ টাকা থাক‌লেও এবার বা‌জে‌টে বে‌ড়ে হ‌য়ে‌ছে ২০০০ টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করেন। নতুন ঘোষিত বাজেট অনুযায়ী তালাকের খরচ বাড়ছে।

এনবিআরের তথ্যানুযায়ী, তালাকের রেজিস্ট্রেশন স্ট্যাম্প ছিল ৫০০ টাকা। নতুন ঘোষিত বাজেটে এই অর্থ বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা।

রাজধানীতে তালাকের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ২৪৫টি ডিভোর্স নোটিশ পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে ৫ হাজার ১৮৩টি স্ত্রীরা এবং ২ হাজার ৬২টি স্বামীরা পাঠিয়েছেন।

তালাকের মূল কারণ হিসেবে দেখা গেছে অভাব, শারীরিক ও মানসিক নির্যাতন, মাদকাসক্তি, যৌতুক, কোভিড-পরবর্তী হতাশা ও পরকীয়া।

এদিকে পণ্যের ওপর নতুন করে আরোপ হবে শুল্ক কর কিংবা তুলে নেয়া হবে করের চাপ। বাজেট এলেই দেশের মানুষের সবচেয়ে আগ্রহের জায়গা তৈরি হয় পণ্যের দাম বাড়া-কমা নিয়েই। ব্যতিক্রম নয় এবারের বাজেটও। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনায় বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। শুল্কহার বাড়ানোর প্রস্তাব আসতে যাচ্ছে যেসব বিলাসী পণ্যে।

এর মধ্যেই এক প্রজ্ঞাপনে গুঁড়া দুধ, বিদেশি ফল, বিদেশি ফুল, ফার্নিচার ও কসমেটিকসজাতীয় প্রায় ১৩৫টি পণ্যের ওপর ৩ শতাংশের পরিবর্তে আরোপ করা হয়েছে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক। আবারও শুল্ক আরোপের কারণে বৃদ্ধি পাচ্ছে বিড়ি-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্যের দাম।

দেশীয় শিল্পের সুরক্ষায় শুল্ক আরোপের কারণে বাড়ছে আমদানি করা স্মার্টফোনের দাম। বাড়তে যাচ্ছে বিলাসবহুল গাড়ির দাম, আমদানি করা ফ্রিজ আর এসির দাম।

মহামারি কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন শিরোনামে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বরাবরের মতোই, অভ্যন্তরীণ সম্পদের ব্যবহার আর প্রয়োজন বুঝে আমদানির লক্ষ্যে বাজেটে শুল্ক করের হারে আসতে যাচ্ছে অদলবদল।

যদিও নতুন অর্থবছরে শুল্ক আর ভ্যাট ছাড়ের প্রস্তাবনায় দাম কমছেও বেশ কিছু পণ্যের। ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও অন্যান্য কম্পিউটার ও আইসিটি পণ্যে। প্রত্যাহার করা হবে ৫ শতাংশ শুল্ক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...