রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে

পুকুরে জাল ফেলতেই মিলল মানুষের মাথার খুলি

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির সুয়াবিলে পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে মিললো মানুষের মাথার খুলি। পরে পুলিশ এসে এটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (৯ জুন)সকাল ১০ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের টেকের দোকান এলাকার আবুল কাশেম সওদাগরের বাড়ীর পুকুর থেকে মাথার খুলিটি উদ্ধার করা হয়। 

জানা যায় , সকালে বাড়ির পেছনের পুকুরে জেলেরা মাছ ধরতে জাল ফেললে জালের সাথে খুলিটি আটকে পড়ে। বিষয়টি প্রথমে কয়েকজন জেলের নজরে আসে। তৎক্ষণাৎ খবরটি ছড়িয়ে পড়লে আশে পাশের এলাকা থেকে শত শত নারী পুরুষ এটি দেখতে পুকুর পাড়ে এসে ভিড় জমায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন , এপ্রিলের প্রথম দিকে একই পুকুর থেকে ভাসমান অবস্থায় মানুষের কংকাল সাদৃশ্য একটি বস্তুু উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ উদ্বার হওয়া মাথার খুলিটি একই ব্যাক্তির হওয়ার সম্ভবনা বেশী। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত খুলিটি মর্গে পাঠিয়ে দিচ্ছি। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য,  গত ৭ এপ্রিল রাতে পুকুরে মানুষের কংকাল সাদৃশ্য একটি বস্তুু ভাসতে দেখে স্থানীয়রা। পরে ভূজপুর থানা পুলিশকে খবর দিলে উদ্ধার করে নিয়ে যায়।

দুই মাস পর ৯ জুন একই পুকুর থেকে মিলল মাথার খুলি।

এদিকে, দেড় বছর পূর্বে চট্টগ্রাম শহরে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে একই বাড়ির মানিক( ৪৮) নামে এক সিএনজি চালক নিখোজ হন। এ নিয়ে তার পরিবার তখন থানায় নিখোঁজ ডায়েরী করেছিল। উদ্ধারকৃত কংকাল ও খুলী নিখোজ মানিকের কিনা, তা খতিয়ে দেখা দরকার মনে করছেন স্থানীয়রা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...