শনিবার, ১৬ মে ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ( ৯ জুন) দিবাগত রাতে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরত বাংলাবাজারে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান হলো মো. রহিম উল্লাহর মুদি দোকান ও আব্দুল মান্নানের কুলিং কর্নার। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়ীর।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে রহিম উল্লাহ ও আব্দুল মান্নানের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই নগদ টাকা, পন্য সামগ্রী, আসবাবপত্র কিছু রক্ষা করা যায়নি। স্থানীয় এলাকাবাসী পাশ্ববর্তি খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রনে আনার কারণে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পেয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, আমাদের অফিস থেকে ঘটনাস্থল অনেক দুর। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনে দুটি দোকান পুড়ে গেছে। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...