মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কোরবানির বর্জ্য অপসারণে ৪১টি ওয়ার্ডকে ৬ জোনে বিভক্ত, দায়িত্বে ৬ কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগামী ঈদুল আযহার কোরবানির বর্জ্য নগরী থেকে ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ লক্ষ্যে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা এবং কোরবানির পশুর বর্জ্য চসিক কর্তৃক সরবরাহকৃত পলিব্যাগে ভর্তি করে নির্ধারিত স্থানে রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪১ টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নগরীকে ৬ টি জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনে একজন করে কাউন্সিলরকে দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব প্রাপ্তরা হলেন ১, ২, ৩, ৮, ১৪ ও ১৫নং ওয়ার্ড নিয়ে গঠিত ১নং জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু ৪, ৫, ৬, ৭, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ২নং জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর এসরারুল হক ৯, ১০, ১১, ১২, ২৩ ও ২৪। ২৫ ও ২৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত ৩নং জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর মো. নুরুল আমিন ২০ ,২১, ২২, ৩৩, ৩৪ ও ৩৫নং ওয়ার্ড নিয়ে গঠিত ৪ নং জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর হাজী মোঃ নূরুল হক ১৬, ২৮, ২৯, ৩০, ৩১ ও ৩২ নং ওয়ার্ড নিয়ে গঠিত ৫নং জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর আবদুল সালাম মাসুম ২৬, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ড নিয়ে গঠিত ৬নং জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর আবদুল বারেক। এ কার্যক্রমের সার্বিক তত্ত্ববাবধান করবেন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী। এছাড়া ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরকে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব পালন করতে হবে।

কোরবানী-দিন বর্জ্য পরিবহনের জন্য ৩৪৫ টি গাড়িসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া কোরবানির চামড়া যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে মেয়র অনুরোধ জানান। সুষ্ঠু চামড়া ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আগামী কয়েক দিনের মধ্যে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, লবণ আড়তদার, চামড়া আড়তদারের সমন্বযয়ে একটি সভা অনুষ্ঠানের কথা জানানো হয়।

তিনি আরফিন নগর এবং হালিশহর ডাম্পিং পয়েন্টকে কোরবানির বর্জ্য রাখার উপর্যুক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আজ বুধবার (৮ জুন) অপরাহ্ণে চসিক সম্মেলন কক্ষে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে সচিব খালেদ মাহমুদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, শাহেদ ইকবাল বাবু, এসরারুল হক, মো. নুরুল আমিন, হাজী নুরুল হক, আব্দুস সালাম মাসুম, আব্দুল বারেক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্ববাবধায়ক প্রকৌশলী (যা.) আকবর আলি, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোর্শেদুল আলম চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...