সোমবার, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল স্থাপন সময়ের দাবি: মেয়র

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল স্থাপন সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্পের মধ্যে মেট্রোরেল স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ।

মেট্রোরেল স্থাপনে নগরীর সৌন্দর্য অক্ষুণ্ন রেখে এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে ভূগর্ভে রেল লাইন স্থাপনে গুরুত্ব দিয়ে সমীক্ষা কাজ পরিচালনা করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।

আজ বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর ভবনে সিটি মেয়রের দপ্তরে চীনের সিআরসিসি-১৯ ও ডব্লিউআইইটিসি জেভি প্রতিনিধি দলের সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে জন ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। এখানে সড়ক, ফ্লাইওভার, ওভারপাস, ব্রিজ, টানেল আছে।

এগুলোর সঙ্গে সমন্বয় করে জনগণের চলাচল সহজ করা আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে নগরীর মধ্যে জনসংখ্যার আধিক্য অনেক অংশে বেড়ে যাবে।

এ জন্য এখন থেকে গণপরিবহন ব্যবস্থা জোরদার করতে হবে। চট্টগ্রাম বন্দর নগরীকে বসবাসযোগ্য গড়ে তুলতে হলে এর কোনো বিকল্প নেই।

প্রতিনিধি দলের নেতা সিআরসিসি-১৯ ও ডব্লিউ আইইটিসি জেভির পরিচালক হুচাউ বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান মেট্রোরেল নিয়ে আমাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। চট্টগ্রাম মেট্রোরেলের সমীক্ষা ইতোমধ্যে আমরা শুরু করেছি। সমীক্ষার কাজে মেয়রের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...