সোমবার, ১০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে এবার চুরি হলো ভূমি অফিসের কম্পিউটার

দুই মাসের ব্যবধানে ৪ সরকারী অফিসের কম্পিউটার চুরি

দৌলত শওকত,ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে গত দুই মাসে একের পর এক সরকারী অফিসের কম্পিউটার চুরির পর এবার চুরি হলো নাজিরহাট ভূমি অফিসের কম্পিউটার।

৭ জুন মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

চোরের দল দুইটি স্টীল আলমীরা ভেঙে অফিসের কাজে ব্যবহৃত চারটি ল্যাপটপ নিয়ে যায়। এ নিয়ে অজ্ঞাতনামা আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরের দল কার্যালয়ের ছাউনির টিন খুলে ভিতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। তবে  আলমীরা ও টেবিলে সংরক্ষিত ফাইলপত্র যথাযত দেখা গেলেও টেবিলের ড্রয়ার গুলো ছিল খোলা এবং এলোমেলো অবস্থায। পাশাপাশি জানালার গ্রীলের একটি অংশ ভাঙ্গা দেখা দেখা যায়।

এ বিষয়ে নাজিরহাট ভূমি অফিসের প্রধান কর্মকর্তা মো : জাকারিয়া বলেন প্রতিদিনের মত সকালে অফিস খুলতে গেলে দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। বিয়য়টি তৎক্ষনাৎ এসি ল্যান্ড অফিসকে অবহিত করি। পরে জানালা টেনে দেখি গ্রীলের একাংশ ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে উপরে থাকাতে দেখি চালের টিন খোলা । সবকিছু ঠিক ভাবে আছে কিনা, দেখতে গিয়ে আলমীরাতে সংরক্ষিত চারটি ল্যাপটপ খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ফটিকছড়ি থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করি।

উল্লেখ্য, দুইমাস পূর্বে রহস্যজনক ভাবে ফটিকছড়ি জজ আদালতের কম্পিউটারের হা্র্টডিস্ক চুরি হয়।এ ঘটনার সপ্তাহ- দশ দিনের মাথায় জানালার গ্রীল কেটে পাইন্দং ইউনিয়ন পরিষদের কম্পিউটার চুরির ঘটনা ঘটে।

এর কিছুদিন পর নাজিরহাট পৌরসভা কার্যালয়ের ছাউনির টিন কেটে অফিসের কাজে ব্যবহৃত দুইটি কম্পিউটারের হা্র্টডিস্ক নিয়ে যায় চোরের দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...