মঙ্গলবার, ৫ মে ২০২৬

কক্সবাজারে শিশু হত্যা মামলায় চাচির যাবজ্জীবন

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় শিশু হত্যা মামলায় চাচিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোজাফ্ফর আহমদ হেলালী বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার চার বছরের রিফাত চকরিয়ার খুটাখালীর ছৈয়দ আকবরের ছেলে। দণ্ডিত জাকিয়া সুলতানা লালু ছৈয়দ আকবরের ছোট ভাই ছৈয়দ হোসেনের স্ত্রী।

মামলার এজাহারে বলে হয়েছে, ২০১২ সালের অক্টোবরের ৭ তারিখ জাকিয়া তার ভাতিজা রিফাতকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ টয়লেটের খোলা ট্যাংকে ফেলে দেন। পরে পুলিশ রিফাতের মরদেহ উদ্ধার করে। এসময় সন্দেহভাজন হিসেবে বাড়িতে থাকা চাচিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরদিন ৮ তারিখ রিফাতের বাবা ছৈয়দ আকবর আটক জাকিয়াকে একমাত্র আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। ২০১৩ সালের ৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার তৎকালীন ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জাকিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আদালত এ রায় দেয়।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রিফাতের বাবা ছৈয়দ আকবর বলেন, ছোট ভাইয়ের বউ জাকিয়া সুলতানার সঙ্গে আমার স্ত্রী ঝগড়া হত। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেছি, তখন সে আমার ছেলেটাকে হত্যা করে টয়লেটের খোলা ট্যাংকে গুম করে। আজকে সেই ঘাতকের শাস্তি দেখলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...