সোমবার, ১০ আগস্ট ২০২৬

রামগড়ে বিএনপির অবরোধ ঠেকাতে রাস্তায় আ.লীগের নেতাকর্মীরা

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি।

খাগড়াছড়িতে বিএনপির ডাকে ২৪ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি ঠেকাতে রামগড়-গুইমারা রাস্তায় সক্রিয় ছিল আওয়ামীলীগ ও যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।

আজ মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে তাদের তৎপরতার কারণে এখানে অবরোধ পালিত হয়নি।

বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে নেতা কর্মীরা মঙ্গলবার সকাল থেকে বারৈয়ারহাট-রামগড়- খাগড়াছড়ি প্রধান সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

তারা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে রামগড় জালিয়াপাড়া সড়কের রামগড় হতে নাকাপা বাজার, নাকাপা হতে পাতাছড়া এবং পাতাছড়া হতে জালিয়াপাড়া পর্যন্ত অবোধ বিরোধী মোটরবাইক মহড়া দেয়।

ঢাকাসহ বিভিন্ন সমতল জেলা হতে আসা দূরপাল্লার নৈশ বাসগুলো রামগড় থেকে প্রহরা দিয়ে গুইমারা পর্যন্ত নিরাপদে পৌছে দেয়া হয়।

আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয় তৎপরতার কারণে রামগড় জালিয়াপাড়া সড়কে অবরোধকারিদের কোন পিকেটিং বা কোন তৎপরতা দেখা যায়নি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের নেতৃত্বে পৌর শহরে বিএনপির অববোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আহসান উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সুলতান, দপ্তর সম্পাদক সামসু উদ্দিন মিলন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন দাস, যুবলীগ নেতা খাজা নাজিম উদ্দীন, সমুন বড়ুয়া, নাসির উদ্দিন, মোঃ সেলিম, পৌরসভার কাউন্সিলর আবদুল হক, জিয়াউল হক জিয়া, ছাত্রলীগের নেতা নাঈম হোসেন নয়ন, আনোয়ার জাহিদ ছোটন, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্স এলাকায় শেষ হয়। মিছিলকারি বিএনপির অবরোধ বিরোধী নানা শ্লোগান দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...