সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাউজানে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, অর্থদণ্ড ও সিলগালা

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিশ দর্শী চাকমা। এসময় রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন ও রাউজান থানা পুলিশ সহায়তা করেন।

জানা যায়, অভিযানে রাউজান হেলথ কেয়ার ও রাউজান কেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারের দুটির এক্সরে বিভাগ ও প্যথলজি বিভাগ সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা বলেন,রাউজানে তিনটি ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এরমধ্যে সেন্ট্রাল পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় রাউজান হেলথ কেয়ার সেন্টারের সকল স্বাস্থ্য পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়ে সিলগালা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেয়ার ল্যাব নামে আরেক প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক্সরে কক্ষ সিলগালা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ডায়গনস্টিক সেন্টার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...