বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে সীতাকুণ্ডের নিহতদের স্মরণ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নি বিস্ফোরণের ঘটনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটি।

এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের জন্য সরকার ও সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে বলেন।

প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও কবিতা পরিষদের সহ-সভাপতি কবি অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে লোভও বেড়েছে।

যার যে দায়িত্ব সে দায়িত্ব পালন না করে লুটপাটে মত্ত। মানুষের লোভের কারণেই চুরিহাট্টা থেকে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড, এত প্রাণহানি। তবে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের পর মানবিকতাও ফুটে উঠেছ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইন ধরে রক্ত দিচ্ছেন। চিকিৎসকরা দিন-রাত পরিশ্রম করছেন। যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে এসেছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সে দুর্ঘটনায় যদি অবহেলা থাকে তাহলে অবহেলাকারীদের দায় নিতে হবে। এ অগ্নিকাণ্ডে যারা নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন ও সম্পদ রক্ষায় আত্মত্যাগ করে জীবন দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানাই।

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়ে নিজেরাই জীবন দিয়েছেন। পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে বিস্ফোরণে পা হারিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে তাদের যে দায়িত্ববোধ, এর প্রতি সম্মান জানাই।

তিনি বলেন, এ দুর্ঘটনার জন্য কে বা কারা দায়ী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিহত ও আহত পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত মানুষ দগ্ধ।

কিন্তু সেখানে চিকিৎসার জন্য ছোট্ট বার্ন ইউনিট ছাড়া বড় কোনো হাসপাতাল নেই। দেশ অনেক এগিয়েছে। এখন প্রতিটি বিভাগীয় শহরে বার্ন ইনস্টিটিউটসহ পঙ্গু হাসপাতালের মতো বিশেষায়িত হাসপাতাল করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী মীর বরকত, পথ নাটক সমিতির মিজানুর, সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, গণসংগীত পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, গ্রুপ থিয়েটারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

আরও পড়ুন

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...