চকরিয়ায় চালের মূল্য স্থিতিশীল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের পাইকারী আড়তদার/ ডিলার, চালের মিল মালিকের বিরুদ্ধে ৫টি মামলায় ৪২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৬ জুন) সকালে উপজেলার পৌর এলাকায় বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, চালের মূল্য বৃদ্ধিতে কারসাজি রোধে আজ চালের পাইকারী আড়তের পাশাপাশি খুচরা চালের দোকানেও অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ এসব মজুতদারের বিরুদ্ধে কঠোর প্রশাসন। অভিযান অব্যাহত থাকবে।
