সোমবার, ১০ আগস্ট ২০২৬

দলমত নির্বিশেষে আহতদের কল্যাণে কাজ করতে ভূমিমন্ত্রীর আহবান

সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ সোমবার (৬ জুন) দুপুরে ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আবুল কালাম এসময় ভূমিমন্ত্রীকে আহত ব্যক্তিবর্গের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন।

এসময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন।

আহত ব্যক্তিদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী।

এসময় সীতাকুণ্ডের মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, অনেকেই প্রিয়জন হারিয়েছেন।

শেখ হাসিনা হাসপাতলে সীতাকুণ্ডে বিএন ডিপোতে আহত ব্যক্তিদের দেখতে যান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

অনেকের নিকটজন আজ চিকিৎসাধীন। এই মুহূর্তে আমাদের প্রথম লক্ষ্য সুচিকিৎসা নিশ্চিত করা যেন আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠেন। এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে।

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, বিস্ফোরণ পরবর্তী আগুন নিয়ন্ত্রণে এবং আহতদের উদ্ধারে ফায়ার ফাইটার, সেনা সদস্যসহ উপস্থিত অনেকেই জীবন বাজী রেখে কাজ করে গিয়েছেন। আহতদের চিকিৎসায় ডাক্তার ও স্বাস্থকর্মীগণ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছাসেবকগণ জীবন রক্ষায় রক্ত সংগ্রহ সহ নানা ধরণের সহায়তামূলক কাজ করে যাচ্ছেন। এই সংকটকালীন সময়ে দলমত নির্বিশেষে আমাদের এভাবে কাজ করে যেতে হবে।

এই সময় উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণের ব্যাপারে কোনও মন্তব্য করা সমীচীন হবেনা। আপাতত, আমাদের মূল লক্ষ্য হল আহত ব্যক্তিদের সুস্থতা নিশ্চিত করা এবং তাদের সহায়তা করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...