ট্রাকের গ্যাস ডিস্ট্রিবিউটর করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে সাড়ে ২৮ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭।
সোমবার র্যাব-৭ এর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জুন রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে ট্রাক যোগে কক্সবাজার হতে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে। এই সূত্রে কর্ণফুলি থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম রোডে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের ডিজেলের ট্যাংকির পাশে বুষ্টারের ভিতরে বিশেষ কৌশলে লুকানো স্কচটেপ ও কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ২৮,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের’কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৬ লক্ষ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার চহিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ বেলাল উদ্দিন (২২), বান্দরবান সদর থানার বালাঘাটা এলাকার মৃত শাহজাহানের ছেলে মোঃ ইউসুফ (২২) ।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বালুখালী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
