সোমবার, ১০ আগস্ট ২০২৬

আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

খেলায় রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বটতলী ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। খেলার নির্ধারিত সময়সীমা শেষ হলে ১-০ গোলে এগিয়ে থেকে বটতলী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। এসময় খেলোয়াড়দের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম, ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন শরীফ প্রমুখ।

সমগ্র খেলাটি পরিচালনা করেন, শিমুল বড়ুয়া(বাফুফে) । ম্যান অফ দ্যা টুর্নামেন্ট রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশের মোঃ ইমতিয়াজ, সেরা গোলরক্ষক রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশের মোঃ আশিক, ম্যান অফ দ্যা ম্যাচ ও সেরা গোলদাতা বটতলী ইউনিয়ন ফুটবল একাদশের মুন্না।

সবশেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...