কক্সবাজারের উখিয়ায় জেলা খাদ্যনিয়ন্ত্রক ধান-চাল মজুতবিরোধী অভিযান চালিয়ে ১৩ মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
রোববার সকালে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন এর নেতৃত্বে উপজেলার উখিয়া বাজার, কোটবাজার, মরিচ্যা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে জেলা খাদ্যনিয়ন্ত্রক, কক্সবাজার ও জেলা কৃষি বিপণন কর্মকর্তার উপস্থিতিতে উখিয়া উপজেলার উখিয়া বাজার, কোর্ট বাজার ও মরিচ্যাবাজার এলাকায় ধান-চাল মজুতবিরোধী অভিযানে থানা পুলিশের সহযোগিতায় ১৩টি মামলায় ১৩জন মিলমালিক ও ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন জানান, সারাদেশের ন্যায় উখিয়াতেও ধান-চাল মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
