সোমবার, ১০ আগস্ট ২০২৬

উখিয়ায় ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪ এপিবিএনের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার ২ শত ৮০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে।

শনিবার বিকাল ৩ ও ৫ টার দিকে ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিসের সামনে ও রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২/ওয়েস্ট, সাব-ব্লক-এ/৫ এর ধৃত আাসামীর নিজ বসতঘর এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাদিমুরা ২৭ নং ক্যাম্পের ৫/ডি ব্লকের হাবিব উল্লাহ এর ছেলে আল কামাল (২৯)ও ৫ নং ক্যাম্পের ২/ওয়েস্ট এ ব্লকের নূর কামালের ছেলে সৈয়দ নূর প্রকাশ আনোয়ার শাহ্ (১৯)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, শনিবার ৩ টার দিকে মোবাইল টহল টীম গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ০৪নং রাজাপালং ইউপিস্থ রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর সিআইসি অফিসের সামনে আধা পাকা সড়কের উপর হতে আসামী আল কামাল (২৯) গতিবিধি সন্দেহ জনক হওয়ার তাহাকে ধৃত করে হাতে থাকা কাপড়ের ব্যাগের ভিতর হতে ১৫, হাজার পিস ইয়াবাসহ আটক করে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মুলে জব্দ করেন।

অপরদিকে ৫ টার দিকে এস আই (নিঃ) শফিকুল আলম এসআই (নিঃ) সায়েদুর রহমান এএসআই (নিঃ) রবিউল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন রোহিঙ্গা ক্যাম্প ২/ওয়েস্ট ব্লক এ/৫ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসামী সৈয়দ নূর প্রকাশ আনোয়ার শাহ্ (১৯) এর বসতঘরের সামনে ১ জন মাধক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিত্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনাক্রমে উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে ধৃত আসামী সৈয়দ নূর প্রকাশ আনোয়ার শাহ তাহার পরিহীত লুঙ্গীর ডান কোচ হইতে ২টি নীল রংঙ্গের জীপার প্যাকেট হইতে ২৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...