শুক্রবার, ১৫ মে ২০২৬

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৬

আবু তালেব আনচারী , চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউছুফ (৩২) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৬ জন গুরুতর আহত হয়।

রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৭টায় দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার মিঠার বাড়ি জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ইউছুফ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল গ্রামের নুর আলমের ছেলে বলে জানা গেছে।

আহতরা হলেন, পুরানগড় ইউনিয়নের আব্দুল হাফেজের ছেলে আব্দুল লতিফ (৬০), হাশিমপুর ইউনিয়নের এজাহার আলীর ছেলে ফেরদাউস আলী (৩৫), সাতকানিয়ার দিল মোহাম্মদের ছেলে রফিক (৩০), দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকার আরিফের স্ত্রী রোজী আকতার (২৫), বিওসির মোড় এলাকার নাজিম উদ্দিনের ছেলে বাবু (২১), চন্দনাইশ মোজাহের পাড়া এলাকার আব্দুল শুক্কুরের ছেলে আজিজ (২১)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় দোহাজারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার এক্সেল ভেঙে হঠাৎ মহাসড়কে থেমে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় সিএনজি অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউছুফকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে দোহাজারী হইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির...

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

আরও পড়ুন

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন এ...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র...