বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চাকরির তিন মাসের মাথায় লাশ হয়ে ফিরল বাঁশখালীর মোমিন

নিজস্ব প্রতিবেদক

মহসিন কলেজ থেকে অর্থনীতিতে অনার্স শেষ করে বিএম কনটেইনার ডিপোতে চাকরিতে যোগ দেন বাঁশখালীর ছনুয়া গ্রামের মাস্টার ফয়েজ আহমদের ছেলে মোমিন (২৫)। দুই ভাই এক বোনের মধ্যে মোমিন মেঝ।

পরিবারের আর্থিক দুর্দশা গুছাতে অনার্স শেষ করে তিন মাস আগে চাকরিতে যোগ দেন মোমিন। একই সাথে মাস্টার্সও পড়ছিল মহসিন কলেজে।

কিন্তু শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় মোমিনের মাস্টার্স পাড়ার স্বপ্ন চিরদিনের জন্য মুছে যায়।

শনিবার রাত ১১টার যখন এই কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ঘটে তখন মোমিন ডিউটিতে ছিল। তার সহকর্মিরা আগুন আগুন বলে চিকিৎকার করতে থাকলে কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরিত কনটেইনার এসে পড়ে মোমিনসহ অপরজনের উপর।

এছাড়াও আরো দগ্ধ অবস্থায় মোমিনসহ যাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোমিনসহ দুইজন এবং রাত ১টায় ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আরো ২জনসহ মোট ৪জনকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১২টায় চমেক হাসপাতালে মোমিনের চাচাত ভাই ফরহাদের সাথে কথা হলে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, মোমিন তিন মাস আগে চাকরিতে যোগ দিয়েছেন। সে চাকরিরত অবস্থায় মাস্টার্সে পড়ালেখাও করছি। তার স্বপ্ন ছিল সে মাস্টার্স পাস করে ব্যাংকে চাকরি করবে। তার বড় ভাই চকরিয়ায় চাকরি করেন।

তার ছোট একটি বোন আছে। আমার ভাইয়ের এভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছিনা। তার মা-বাবাকে আমরা কিভাবে শান্তনা দেবো। এসময় তার আত্মীয়-স্বজনদের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে উঠে।

রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।

পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল তুহিনের পা বিচ্ছিন্নসহ আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভাটিয়ারির বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন হাসপাতালে আহত অন্তত ৩০ জনের মতো ভর্তি হয়েছে। চমেক হাসপাতালে নেয়া হয়েছে ৮০/৯০ জনের মতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...