বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনে ভয়াবহ বিস্ফোরণ: দগ্ধ শতাধিক

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কন্টোইনার বিস্ফোরণ শুরু হয়। বিকট শব্দে কন্টেইনার বিস্ফোরণ শুরু হলে সীতাকুণ্ডসহ আশপাশের হাটহাজারী এলাকায় এই শব্দ ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে। এতে আসে পাশের ৫-৬ কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। বিস্ফোরণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুদূর পর্যন্ত ঘর বাড়ির জানালার কাচ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়।

সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে আগুন

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রাথমিক ভাবে পুলিশ-ফায়ার সার্ভিস এবং কন্টেইনার ডিপোর কর্মীসহ অন্তত শতাধিক দগ্ধ হয়েছে।

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ১০-১২ টি অ্যাম্বুলেন্স এবং ট্রাক, টেম্টুতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের নিয়ে আসা হয়েছে।

এতে আসে পাশের ৫-৬ কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। বিস্ফোরণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুদূর পর্যন্ত জানালার কাচ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়। সেখানে থাকা ক্যামিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল। ওই পণ্যভর্তি কনটেইনারে বিস্ফোরণের খবর পেয়েছি। এলাকায় বিভিন্ন কেমিক্যাল পদার্থের গন্ধ ছড়িয়ে পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...