রবিবার, ৯ আগস্ট ২০২৬

বাঁশখালীতে ইউপি নির্বাচনে ১৮ প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে বিধি বহির্ভূতভাবে নির্বাচনকে প্রভাবিত করায় এ পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

প্রার্থীর রাস্তা সংস্কার, নির্ধারিত সময়ের (রাত ৮টার) পর মাইক ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জাসহ বিভিন্ন অপরাধে ১৮ প্রার্থীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন, শুক্রবার (৩ জুন) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাঁশখালী উপজেলার সরল, কালীপুর ও শীলকূপে ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বিধি বহির্ভূতভাবে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশে প্রার্থী রাস্তা সংস্কার, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় কালীপুর ইউনিয়নে একজন সাধারণ সদস্য প্রার্থী এবং শীলকূপে দুই সাধারণ সদস্য প্রার্থীর প্রত্যেকে ১০ দশ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়।

তিনি বলেন, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এই পর্যন্ত ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সাধারণ সদস্য প্রার্থীকে এক লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ, আগামী ১৫ জুন বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...