সোমবার, ১০ আগস্ট ২০২৬

চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় ধার দেওয়া পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে পাওরাদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে মুদি দোকানী।

শুক্রবার (৩জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালীস্থ ব্রজেন্দ্র মহাজের ঘাটার ষ্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা আহত দীপক দাশ (৩০) কে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে যায়। আহত দীপক দিগরপানখালী গ্রামের মৃত মন্টু দাসের ছেলে। সে পেশায় মৌসুমী ব্যবসায়ী।

এই ঘটনায় আহত দীপক দাশ (৩০) বাদী হয়ে একই এলাকার আবদু ছোবাহান নূরের পুত্র মোঃ আলমগীরকে নামে থানায় লিখিত এজাহার দাখিল করেন।

দীপক দাশ অভিযোগে উল্লেখ করেন , তিনি স্থানীয় মুদি দোকানদার আলমগীরকে বিগত প্রায় ৩ বছর পূর্বে কিছু টাকা ধার দেন। এখন ও পর্যন্ত আরো ৪ হাজার ৬শত টাকা পাওনা রয়েছেন। উক্ত টাকা তাকে আজ দিবে, কাল দিবে বলে হয়রানি করে আসছিল। সর্বশেষ শুক্রবার রাতে অভিযুক্ত আলমগীরের মুদির দোকান থেকে সাবান কিনে নেওয়ার পর আলমগীরের কাছ থেকে তার বাকি পাওনা টাকা কখন দিবে জানতে চাইলে আর টাকা দিবেনা বলেই দীপকের উপর আলমগীর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে । এতে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় । পরে তার আত্মচিৎকারে ষ্টেশনে থাকা লোকজন চারিদিক হতে এগিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনায় একজন জখম হয়েছে । আহত ব্যক্তি বাদী হয়ে একটি এজাহার দিয়ে গেছে । পুলিশ বিষয়টি তদন্তে যাবে। সত্যতা পাওয়া গেলে মামলা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...