শুক্রবার, ১৫ মে ২০২৬

সিদ্দিক আহমেদের জ্ঞান আদর্শ অনুসরণ করলে নতুন প্রজন্ম পাবে আলোর পথ- রাউজানে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন

রায়হান ইসলাম, রাউজান

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একুশে পদক পাওয়া সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, জ্ঞানের আলো জ্বালানোর একজন দক্ষ কারিগর ছিলেন প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ। তাঁর জ্ঞান আদর্শ অনুসরণ করলে নতুন প্রজন্ম পাবে আলোর পথ। তিনি আরও বলেন, তাঁকে চট্টগ্রামের সক্রেটিস বলা হলেও ভুল হবে না। সমাজ ও রাষ্ট্রে যেসব মানুষ আলোর পথ দেখায় তাঁদের মধ্যে সিদ্দিক আহমেদ একজন। তিনি কবি, গল্পের লেখক, সাংবাদিক ও অনুবাদক ছিলেন। তাঁর জ্ঞানের পিপাসা ছিল অসীম। বই ও অসাধারণ সাহিত্য জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। 

৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটের দি কিং অব নোয়াপাড়া মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে শুরু হয় আলোচনা সভা। বক্তব্যের একফাঁকে উপস্থাপন করা হয় সিদ্দিক আহমদের সাংবাদিকতা ও সাহিত্য জীবনের নানা বিষয়ের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র।

ফাউন্ডেশনের সভাপতি প্রয়াতের ভাই মুহাম্মদ শামীম আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদের ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান সিদ্দিকী।

এতে উদ্বোধকের বক্তব্য দেন রাউজানের সংসদ সদস্যের ছেলে তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরী।

ফারাজ করিম চৌধুরী বলেন, তরুণ প্রজন্ম মনে করে দেশে রাজনীতিকরাই সবচে বেশী আলোকিত বা পরিচিত। এর বাইরেও যে, আরও যে বড় বড় গুণি মানুষ আছেন তা মানুষকে জানতে আর পরিচিত করতে হবে। সিদ্দিক আহমেদ এরকম একজন গুণি মানুষ ছিলেন। তিনি অনুপ্রেরণা পাওয়ার মত একজন সাংবাদিক ছিলেন। তিনি আরও বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসে। ভালো কাজ করলে এরকম হয়। তবুও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শক্তি দেখানোর চেয়ে মেধার শক্তি ব্যবহার করার সময় এখন। এরকম পরিবর্তন আনতে হবে রাজনীতিতেও। তাহলে দেশের মানুষ আমাদের ভালোভাবে গ্রহণ করবে।

অতিথি হিসেবে বক্তব্য দেন মাসিক আন্দরকিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ,

বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার, দক্ষিণ রাউজান পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী। বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ ও জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহিউদ্দিন ইমন, সৈয়দ আজম রাশেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ, জাহাঙ্গীর সিকদার,শফিউল আলম,আরিফুল আলম,প্রধান শিক্ষক জানে আলম,বিলাশ কান্তি দাস,আবু মুসা সিদ্দিকী, নাসরিন আকতার,আবদুল গফুর,মোহাম্মদ নুর নবী,নান্টু বড়ুয়া,আহমেদ সৈয়দ,বেলাল উদ্দিন,রমজান আলী,আল মামুন,আনোয়ার হোসেন শাওন,নেজাম উদ্দিন রানা,মোহাম্মদ বেলাল,আবদুল্লাহ আল নোমান প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...