বুধবার, ১ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে: নওফেল

স্টাফ রিপোর্টার: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, আগে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তেমন পরিচিতি ছিলনা। দেশে করোনা ভাইরাস আসার পর কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য সর্বপ্রথম একমাত্র ভরসাস্থল ও আস্থার ঠিকানায় পরিণত হয় এ হাসপাতাল।

প্রথমাবস্থায় কোভিড রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট থাকলেও জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা ও এস.আলম গ্রæপসহ ধর্নাঢ্য ব্যবসায়ীদের সহযোগিতায় ভেন্টিলেটর, হাই ফ্লু ন্যাজাল ক্যানোলা, প্রয়োজনীয় আইসিইউ বেড সংযোজন ও লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্তমানে এটি পরিপূর্ণ হাসপাতাল হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে।

এ হাসপাতালের জন্য এমআরআই ও ডাইলাইসিস মেশিনসহ এইচডিইউ বেড স্থাপনে সহযোগিতা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উন্নত থেকে উন্নততর করে আগামীতে এ হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে।

আজ (১১ জুন) শুক্রবার বিকেল সাড়ে ৩টায় স্বনামধন্য প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের সুফি মিজান ফাউন্ডেশনের পক্ষ থেকে জেনারেল হাসপাতালের জন্য উপহার হিসেবে এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির হাতে এ্যাম্বুলেন্সে চাবি হস্তান্তর ও ফিতা কেটে এ্যাম্বুলেন্সে হস্তান্তর করেন।

নওফেল বলেন, পিএইচপি পরিবারের প্রধান সুফি মিজান ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবাই কাজ করে যাচ্ছে। আমাদেও দেশে বিদেশ থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ী আমদানী করা হয়। কিন্তু পিএইচপি পরিবার অন্যান্য পণ্য উৎপাদনের পাশাপাশি দেশে গাড়ী তৈরী করে বাজারজাত করছে। এটা আমাদের জন্য বড় পাওনা। জেনারেল হাসপাতালে উপহার হিসেবে একটি এ্যাম্বুলেন্স প্রদান করায় তিনি পিএইচপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের শরীরে এন্টিবডির উপস্থিতি সংক্রান্তে জেনারেল হাসপাতালে গবেষণা কার্যক্রম দেশে এই প্রথম। অত্যন্ত দক্ষতার সাথে কোভিড রোগীদের শরীরে এন্টিবডির বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকগণের ক্রস বিভাগীয় গবেষণাটি সত্যিই প্রশংসার দাবীদার।

এন্টিবডি গবেষণায় ভবিষ্যতে চট্টগ্রাম আরও অনেকদূর এগিয়ে যাবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী ও পিইচপি অটো মোবাইলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।

বক্তব্য রাখেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক কনসালট্যান্ট ডা. অজয় দাশ। সিটি করপোরেশনের ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীসহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’ সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন তার...