রবিবার, ৯ আগস্ট ২০২৬

লঙ্কানদের বোলিং স্ট্র্যাটেজি কোচ হলেন মালিঙ্গা

ক্রীড়া প্রতিবেদক

কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সে লক্ষ্যে মালিঙ্গাকে দলটির বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ থেকে এই দায়িত্ব পালন করবেন সাবেক এই লঙ্কান পেসার।

বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে মালিঙ্গা খেলা চলাকালীন অন ফিল্ড ক্রিকেটারদের প্রয়োজনীয় নির্দেশনা এবং পরিকল্পনা দিবেন। এই বিষয়ে এসএলসি এক বিবৃতিতে বলেন,‘মালিঙ্গা খেলা চলাকালীন অন ফিল্ড ক্রিকেটারদের কৌশল বাতলে দিবে এবং কৌশল বাস্তবায়নের জন্য টেকনিক্যাল সহায়তাও করবেন।’

‘শ্রীলঙ্কা ক্রিকেট মালিঙ্গার ক্রিকেটীয় এবং ডেথ বোলিংয়ের অভিজ্ঞতার উপর আত্মবিশ্বাসী। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে সে ছিল অসাধারণ। আসন্ন সব গুরুত্বপূর্ণ সিরিজে সে দলকে দারুণভাবে সহায়তা করবে বলে বিশ্বাস।’- নিজেদের বিবৃতিতে আরও যোগ করে এসএলসি।

এর আগে চলতি বছরের শুরুতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করেছিলেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। এছাড়াও সদ্য শেষ হওয়া আইপিএলে রানার্স আপ রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করেছিলেন মালিঙ্গা।

আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে লঙ্কানদের হয়ে কাজ করবেন সাবেক এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কা দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যদিও শ্রীলঙ্কায় চলমান অস্থিরতার জন্য অজিদের সফর নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে। তবে সব ঠিক থাকলে আসন্ন ৭ জুন থেকে শুরু হবে দুই দলের খেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...