সোমবার, ১০ আগস্ট ২০২৬

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারায় মোছাঃ কলি আকতার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব ডুমুরিয়া এলাকায় স্বামীর বাড়ি থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, একবছর আগে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল কালামের মেয়ে মোছাঃ কলির বিয়ে হয় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া গ্রামের মতিউর রহমানের ছেলে আক্তারুজ্জামানের সঙ্গে। কলির সাথে বিয়ে হলেও দীর্ঘ ধরে খালাত ভাইয়ের বৌয়ের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল আক্তারুজ্জামানের । গত বুধবার রাতে আক্তারুজ্জামান প্রচুর মারধর করে কলিকে।সর্বশেষ বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কলির লাশ দেখতে পান।

কলির মা রোজী আক্তার সহ পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, কলিকে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। লাশের মুখে ,পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এর চিহৃ আছে বলে জানান তারা।

স্বামীর পরকিয়া প্রেমের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোঃ আক্তারুজ্জামান আত্মগোপনে রয়েছেন।

আনোয়ারা থানার‌ অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ নিচে নামিয়ে আনে। লাশের সুরতহাল শেষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...