সোমবার, ১০ আগস্ট ২০২৬

কক্সবাজারের দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ডিবি মনিয়া’ কারাগারে

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

পর্যটন শহর কক্সবাজারে নতুন সন্ত্রাসী বাহিনী ‘বিজয় গ্রুপ’ নিয়ে দাপিয়ে বেড়ানো বহু মামলার আসামী মনিয়া বাহিনীর প্রধান শাহদাত হোসেন মনিয়া (৪০) কে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বুধবার (১ জুন) বিকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনিয়াকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বুধবার রাত ৮ টার দিকে কোর্ট হাজত থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয়। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে দুপুরে একটি হত্যা মামলায় আদালতে হাজির হন মামলার অন্যতম আসামী শাহদাত হোসেন মনিয়া ও মো. সিরাজ। আদালতের বিচারক তাদের দুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী বলেন- সদর থানার একটি হত্যার মামলায় আজ বুধবার (১ জুন) স্বাক্ষী ছিল আদালতে। এই মামলার এক নাম্বার আসামী সিরাজ ও দুই নাম্বার আসামী শাহদাত হোসেন মনিয়া ওরফে মুন্না। আদালতে বাদীর স্বাক্ষীতে আসামীপক্ষ কর্তৃক ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অসংগতি বুঝতে পারেন বিচারক। যার কারণে আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- হত্যা, অপহরণ, মানব পাচার, চাঁদাবাজী, জমি দখল, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে শাহাদত হোসেন মনিয়ার বিরুদ্ধে। এসব মামলা মাথায় নিয়ে রাজত্ব করছে কক্সবাজার হোটেল মোটেল জোনে। তার কলাতলীতে ৩৬ জনের একটি ‘বিজয় গ্রুপ’ নামে বাহিনীও রয়েছে। যে বাহিনীতে রয়েছে একাধিক মামলার অনেক সক্রিয় আসামী। সাগরতীরের ত্রাস হিসেবে পরিচিত এই মনিয়া অস্ত্র ও ইয়াবাসহ বহুবার গ্রেপ্তারও হয়েছিল। কিন্তু সহজে জামিনে বের হয়ে তার অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে নিবিঘ্নে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় শীর্ষ সন্ত্রাসী মনিয়া পর্যটকদের কাছেও আতঙ্ক। কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আবু শামার ছেলে এই মনিয়াকে অনেকেই ‘ডিবি মনিয়া’ হিসেবেও চেনেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...