সোমবার, ১০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে টিলা কাটায় আটক এক ,৩ লক্ষ টাকা জরিমানা

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে অবৈধ ভাবে টিলা কাটার সাথে জড়িত থাকায় এক ব্যক্তিকে আটক ও তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এই সময় মাটি বহনের কাজে ব্যবহৃত দুইটি ড্রাম ট্রাক জব্দ করা হয় ।

 বুধবার (১ জুন) ভোর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাব্বির রাহমান সানি এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, মঙ্গলবার রাতে ইউনিয়নের হেয়াকো এলাকায় অবৈধ ভাবে টিলা কেটে ড্রাম ট্রাকে করে নিয়ে বিক্রি করছিল স্থানীয় একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোর রাতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় টিলা কাটার সাথ জড়িত এক ব্যাক্তি ও দুইটি ড্রাম ট্রাক আটক করা হয়। আটক ব্যক্তির নাম বাবুল মিয়া। সে নারায়ণহাট ইউনিয়নের দক্ষিণ জুজখোলা গ্রামের আব্দুল কাদেরের পুত্র।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি বলেন , ভুজপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাটির ভর্তি গাড়িসহ একজনকে আটক করা হয়েছে। দোষ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী অপরাধীকে ৩ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...