শুক্রবার, ১৫ মে ২০২৬

বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের পাঠাগার উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের নবনির্মিত পাঠাগার ও বিজ্ঞানাগার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) সকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ মফিজুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,মোজাম্মেল হক বাহাদুর,প্যানেল মেয়র সৌরভ দাস শেখর।

উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক,শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,পার্বত্য চট্টগ্রাম শিক্ষা ক্ষেত্রে বর্তমানে অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হয়েছে।পার্বত্য চট্টগ্রাম এর শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে।বান্দরবান পার্বত্য জেলাও এর বাইরে নয়।বান্দরবানের অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার।

এখানে নানাভাবে শিক্ষার মান উন্নত করার জন্য জেলা পরিষদ নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন করছে।অনুষ্ঠানে বীর বাহাদুর স্কুল এন্ড কলেজে চলাচল করার একমাত্র সংযোগ সড়কটিকে জেলা পরিষদের অর্থায়নে সংস্কার করে দিবেন বলে তাৎক্ষণিক ঘোষণা করেন।তিনি বলেন,শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের চলাচলের এই রাস্তাটি আসলেই সংস্কার করার প্রয়োজন আছে বলে মনে করি সুতরাং অতি দ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই রাস্তার সংস্কার কার্যক্রম শুরু করবে।

এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান এমন ঘোষণায় প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবকরা এই উদ্যোগ গ্রহণ করায় জেলা পরিষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।জেলা প্রকৌশল বিভাগ সুত্রে জানা যায়,নবনির্মিত পাঠাগারের নির্মাণ ব্যয় ছিলো দুই লক্ষ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...