রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় বিয়ে না করায় যুবককে অ্যাসিড নিক্ষেপ: মা-মেয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পদুয়া এলাকায় নুরুল আবসার নামে এক যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুস্তফা বেগম ও তার মা মাসুমা খাতুন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী।

তিনি বলেন, আদালতে ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, নারী বিবেচনায় দুইজনকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, নুরুল আবসারের সঙ্গে মোস্তফা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে আবসারকে বিয়ের প্রস্তাব দেন মুস্তাফার পরিবার। কিন্তু এই প্রস্তাবে আবসারের মা-বাবা রাজি হননি। বিয়ে না দিয়ে আবসারকে বিদেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে ১৯৯৫ সালের ২২ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ার হালুয়ারছড়ি এলাকায় নুরুল আবসারকে ঘর থেকে ডেকে নিয়ে শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন আসামিরা। এতে তার চোখ, মুখ, বুক ঝলসে যায়।

এ ঘটনায় নুরুল আবসারের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। ঘটনার পরপরই মা-মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে মা-মেয়ের বিরুদ্ধে ১৯৯৬ সালে ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

১৯৯৯ সালের ৮ ডিসেম্বর মা-মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের বৈঠক শুরু

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের বৈঠক শুরু

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...