রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দর জেটিতে কনটেইনার জাহাজে বার্জের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের সিসিটি-৩ নম্বর বার্থে নোঙর করা কন্টেইনার জাহাজ এমভি এক্সপ্রেস কোহিমাকে ধাক্কা দিয়েছে ‘মদিনা-৭’ নামের একটি বার্জ। বড় জাহাজটির ‘বে ২২’ (হাল ফ্রেম) এরিয়ায় এক বর্গফুটের বেশি ফুটো হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মে) সকালে এমভি এক্সপ্রেস কোহিমাকে টিএসপি জেটিতে নেওয়া হয়েছে মেরামত করার জন্য।

এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার ছিল।

সূত্র জানায়, সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বার্জটি আঘাত হানে কনটেইনার জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৯২ টিইইউস রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড করা হয়েছিল।

আঘাতের পর কনটেইনার লোড-আনলোড অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ব্যালেন্সের জন্য জাহাজে আগে থেকে থাকা ১৩৭ টিইইউস কনটেইনার আনলোড করা হয়। বন্দর কর্তৃপক্ষ বার্জটি আটকের পর জরিমানা আদায় করে।

এমভি এক্সপ্রেস কোহিমার স্থানীয় এজেন্ট সীকনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের জাহাজটি মেরামতের জন্য টিএসপি জেটিতে নেওয়া হয়েছে।

সেখানে সার্ভে করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বার্জের আঘাত পানির লেবেল থেকে উপরে হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা হয়েছে।

তিনি জানান, বুধবার (১ জুন) এমভি এক্সপ্রেস কোহিমা রফতানি পণ্যভর্তি কনটেইনার লোড শেষে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...