রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

জয়নাল, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে খাট থেকে পড়ে গিয়ে আরভী নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (৩০ মে) সোমবার দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই এলাকার মো. নাজিম উদ্দিনের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুপুর সোয়া ২টার দিকে আরভীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

শিশুটিকে মৃত নিয়ে এসেছিল। স্বজনরা জানিয়েছে দুপুরে খাট থেকে সে পড়ে গিয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাট থেকে পড়ে গিয়েছিল শিশুটি। শিশুটির পিতা নাজিম উদ্দিন এলাকায় দিনমজুরী করেন।

এর আগে নাজিমের একটি ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল। তার আরো তিনটি মেয়ে রয়েছে।

শিশুটির আত্মীয় মো. ইব্রাহীম জানান, শিশুটিকে খাটের বিছানায় রেখে তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এর একপর্যায়ে শিশুটি জেগে ওঠে এবং গড়িয়ে খাট আর ঘরের দেয়ালের মধ্যে থাকা ফাঁকা জায়গা পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...