সোমবার, ১০ আগস্ট ২০২৬

শিক্ষা ব্যবস্থার উন্নতি ছাড়া কোন উন্নয়ন টেকসই নয়’ :ব্রিগেডিয়ার জেনারেল মো:জিয়াউল হক

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি

বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত বিশ্বের দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেব। এ অজর্ন করতে হলে আমাদেরকে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নতির মাধ্যমে আমরা এসব অর্জন পেতে পারি। 

সোমবার (৩০ মে) আলীকদম মৈত্রী স্কুল ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক আরো বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। বান্দরবান রিজিয়নের আওতায় আলীকদম জোন শান্তি-স্থিতিশীলতার রক্ষার পাশাপাশি শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ে তুলছে। ২০০৮ সালে আলীকদম জোনে ১২ ইস্ট বেঙ্গল আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে। আলীকদম সেনা জোন জন নিরাপত্তার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২০৩০ ও ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী দেশকে উন্নত বিশ্বের একটি দেশে উন্নীত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আলীকদম সেনা জোনের কমান্ডর লেঃ কর্ণেল মনজুরুল হাসান, পিএসসি, পিবিজিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন । সভায় সেনা জোনের অন্যান্য অফিসারবৃন্দ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আরো বলেন, মৈত্রী উচ্চ বিদ্যালয়কে একটি স্বয়ংসম্পূর্ণ বিদ্যালয়ে উন্নীত করতে বান্দরবান রিজিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে। মানসম্পন্ন শিক্ষা নিয়ে যাতে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারে সে ব্যবস্থা করবে সেনাবাহিনী। ২০০৮ সালে স্থানীয় সাংবাদিকসহ যাঁরা মৈত্রী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে ব্রিগেড কমান্ডার অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম মৈত্রী উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ও মাঠ ভরাট করে দেওয়ার জন্য প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...