সোমবার, ১০ আগস্ট ২০২৬

কর্ণফুলী সরকারি কলেজ ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলা সদর সোনালী ব্যাংক লিমিটেড শাখার সাথে অনলাইন সেবার মাধ্যমে কাপ্তাই কণর্ফুলী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাবতীয় বেতন,ফি, চার্জ আদায় করা হবে । 

সোমবার(৩০ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর সম্পাদান করা হয়

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডে এর পক্ষে রাঙামাটি জেলা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সত্য রঞ্জন সাহা এবং কণর্ফুলী সরকারী কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আনছারুল ইসলাম উপস্থিত ছিলেন।

চুক্তির প্রেক্ষিতে ভবিষ্যতে কণর্ফুলী সরকারী কলেজের শিক্ষার্থীদের আর কলেজে এসে ফি প্রদানের প্রয়োজন হবে না। ঘরে বসে তারা অনলাইনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ,রকেট ইত্যাদি অথবা সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক হিসাব, ই-ওয়ালেট,ডেবিট কার্ড ব্যবহার করে যাবতীয় বেতন,ফি, চার্জ সহজে প্রদান করতে পারবে।

কণর্ফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী বলেন, এ চুক্তির ফলে দুর্গম এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের কষ্ট পুরোপুরি লাগব হবে কারন এখন থেকে তারা ঘরে বসেই যাবতীয় বেতন, ফি পরিশোধ করতে পারবে।

এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, এই চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...