চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ রোববার (২৯ মে) বেলা সাড়ে তিনটায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে গাউছিয়া কমিটির সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
কুমিরা নৌ-পুলিশের ইন্সপেক্টর ইকরাম উল্লা বলেন, সাগরের পানিতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশটি গাউছিয়া কমিটির সহযোগিতায় আমরা উদ্ধার করি।
লাশের শুধু হাড়গুলো রয়েছে যার ফলে বয়সটা নির্ধারণ করা সম্ভব হয়নি। পরনে সেলোয়ার-কামিজ রয়েছে। মুখমণ্ডল বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটিকে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
