শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মাদরাসা শিক্ষার উন্নয়ন হয়েছে শেখ হাসিনার হাত ধরে: নওফেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই মাদরাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

আজ শনিবার (২৮ মে) চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদরাসার কামিল (স্নাতকোত্তর) দ্বিতীয় পর্ব শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য বছরে চার হাজার কোটি টাকার এমপিও দিচ্ছেন। মাদরাসার শিক্ষার্থীরা যাতে বৈষম্যমুক্তভাবে পড়ালেখা করতে পারে সেজন্য শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, মাদরাসা শিক্ষকরা এখন সরকারি স্কেলে বেতন-ভাতা নিচ্ছেন। প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ করে সারা দেশব্যাপী ১ হাজার ৮০০ মাদরাসার ভবন নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে উচ্চশিক্ষিত করে গড়ে তুলতে পারেন, সেজন্য মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সভাপতির বক্তব্যে মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের সব মাদরাসায় এখন পড়ালেখার সুন্দর পরিবেশ বিরাজ করছে। মাদরাসা এখন জঙ্গি বানানোর প্রতিষ্ঠান নয়, সচেতন নাগরিক গড়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি বলেন, মানবিক শিক্ষায় উজ্জীবিত হয়ে মাদরাসা শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে পড়ালেখায় ভালো ফল করছে। শিক্ষার এ গতিকে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...