শুক্রবার, ১৫ মে ২০২৬

বান্দরবানে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

সারাদেশের ন্যায় পার্বত্য বান্দরবানেও বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে গ্লোবাল আ্যফেয়ার্স কানাডা এর অর্থায়নে,মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় এবং শ্রেয়া প্রকল্প,অনন্যা কল্যান সংগঠন(একেএস) এর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

” ২০৩০ সালের মধ্যে ঋতুস্রাব জীবনের একটি স্বাভাবিক অংশ করে তোলা” এই প্রতিপাদ্যে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি বয়েস হাইস্কুলের সামনে এসে শেষ হয়।

এতে অংশগ্রহণ করেন জেলা ডিপুটি সিভিল সার্জন ডাঃ থোয়াই অং চিং মারমা,অনন্যা কল্যান সংগঠন(একেএস) এর নির্বাহী পরিচালক মিস ডনাই প্রু নেলী,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি কনা দে,দুদক বান্দরবান জেলা শাখার সভাপতি,অংচমং মারমা সহ বিভিন্ন সংস্থার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ৭১ শতাংশ নারী এখনো পিরিয়ড চলাকালীন পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন নন,সচেতনতার অভাবে নানাবিধ সংক্রমন রোগে আক্রান্ত হচ্ছেন অনেক নারী,তাই নারীদের সচেতনতা বৃদ্ধিকল্পে আজ সারাদেশের মত পার্বত্য বান্দরবানেও পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য জানা প্রতিটি নারীর জন্য গুরুত্বপূর্ণ,আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের হরহামেশাই নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে হয় বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারনে।বিশেষ করে স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি ন্যাপকিনের ব্যাবহার এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয় নি।পার্বত্য বান্দরবানে অনেক দুর্গম এলাকায় বিভিন্ন উপজাতি পল্লির নারীরাও এ বিষয়ে তেমনটা গুরুত্ব দিতে চায় না,তাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...