সোমবার, ১০ আগস্ট ২০২৬

র‌্যাবের উপর হামলা ঘটনায়

মিরসরাইয়ের বারইয়ারহাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাটে র‌্যাবের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় জনমনে স্বস্তি ফেরাতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন বারইয়ারহাট পৌরসভা। 

শনিবার (২৮ মে) সকালে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে পৌর মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে ও তানবীর আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, কাউন্সিলর বিঞ্চু প্রসাদ দত্ত রতন, বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাইদুল হক শিপন, রেস্টুরেন্ট সমিতির সভাপতি নজরুল ইসলাম লিটন, বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দলিল লেখক সমিতির পক্ষে নাজিম উদ্দীন খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য সফিউল আজম, বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ী কমিটির সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

এদিকে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারে ২৪ ঘন্টার অল্টিমেটাম দিয়েছেন জোরারগঞ্জ ওসি। হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করেছেন র‌্যাব। অস্ত্র ছিনতাইয়ের মামলায় ২ জন, মাদক উদ্ধারের মামলায় ২ জন ও র‌্যাবের উপর হামলার মামলায় ১৩ জনকে আসামী করা হয়েছে।

বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন ব্যবসায়ীদের বলেন, র‌্যাবের লুট করা অস্ত্র ফেরত না দিলে ফলাফল ভাল হবে না। আইন হাতে তুলে নিবেন না। যে কোন সমস্যা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি অস্ত্র সরকারি সম্পদ। তাই অতি দ্রæত র‌্যাবের লুট হওয়া অস্ত্রটি আইনশৃঙ্খলা বাহিনীকে জমা দেন।

প্রসঙ্গত, গত ২৫ মে বারইয়ারহাট পৌরসভায় ডাকাত বলে র‌্যাবের ওপর হামলায় র‌্যাবের ২ সদস্যসহ ৩ জন আহত হয়। এ সময় র‌্যাব সদস্যদের দুটি অস্ত্র হারিয়ে যায়। ইতিমধ্যে একটি অস্ত্র উদ্ধার করা গেলেও উদ্ধার হয়নি আরেকটি অস্ত্র জানিয়েছেন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...