সোমবার, ১০ আগস্ট ২০২৬

শিক্ষার্থী‌দের বাংলা ভাষার পাশাপা‌শি ইং‌রেজী ভাষাও শিখ‌তে হ‌বে: ইঞ্জি. মোশাররফ হোসেন

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে আমি বিশ্বাস করি আমার দাদার নামে প্রতিষ্ঠিত এফ রহমান স্কুল এন্ড কলেজ যেমন চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে , এটিও একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটি হবে একটি নান্দনিক কলেজ। এর জন্য দরকার একটি সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে স্পোকেন ইংলিশের ব্যবস্থা করা। তারা যেন বাংলার মতো ইংরেজি ভালো বলতে পারে।’ 

শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন নতুন এ কলেজের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরসরাইয়ে প্রথমবারের মত প্রতিষ্ঠা হতে যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি কলেজ ।

এসময় আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরো বলেন, ‘হাইতকান্দি এলাকায় আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে, আমি মনি করি এটিতে যারা জমি দান করেছেন তাদের অবদান সবচেয়ে বেশি। আর আমার নামে কলেজের নামকরণ করার এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কমরআলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ ছেলে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সুমু, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কমর আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ২ একর জমিতে নির্মিত হতে যাচ্ছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজ। এটির ভবন নির্মাণ থেকে শুরু করে সমস্ত খরচ নির্বাহ করবে মোশাররফ হোসেন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত এস রহমান ট্রাস্ট। দেশে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে প্রতিষ্ঠিত এটিই প্রথম প্রতিষ্ঠান। এর আগে ১৯৫৯ সালে তাঁর বাবা মরহুম সৈয়দুর রহমান উপজেলার ধূম ইউনিয়নে প্রতিষ্ঠা করেন এফ রহমান স্কুল। যা পরবর্তীতে কলেজে রূপান্তর করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৭৩ সালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজের মরহুমা মায়ের নামে প্রতিষ্ঠা করেন গোলকেরহাট পাঞ্জুমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। তাঁর বাবা এস রহমান প্রতিষ্ঠা করেন নিজামপুর সরকারি কলেজ। এছাড়া মিরসরাই কলেজ, বারইয়ারহাট কলেজ ও জোরারগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সর্বশেষ তিনি প্রতিষ্ঠা করেন মিরসরাই পৌরসভা এলাকায় এস রহমান আইডিয়াল স্কুল। বাঙালীর মহান মুক্তিসংগ্রামে অগ্রভাগে থেকে তিনি চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখ যুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোট ৬বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দুই বার গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০১৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...