বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ইউপি নির্বাচন

চন্দ্রঘোনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর ও পোস্টার ব্যানার ছিঁড়ার অভিযোগ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মারমার কর্মী সমর্থকদের মারধর ও নির্বাচনি ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও  দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারের নিকট লিখিত অভিযোগ জমা দেন বিপ্লব মারমা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মারমা জানান, গত শুক্রবার প্রতীক বরাদ্দের পর রাত ৮ টার দিকে আমি কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করি এবং নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগাই। কিন্তু ঘন্টাখানেক পর আমার প্রতিপক্ষ সরকার দলীয় সর্মথকরা সশস্ত্র অবস্থায় মোটরসাইকেল মহড়া করে বারঘোনিয়া, কাটাপাহাড়, কয়লারডিপু, রেশমবাগান তনচংগ্যা পাড়া, কলাবাগান ও থানাঘাট এলাকায় এসে আমার নির্বাচনী পোস্টার, ব্যানার  ছিঁড়ে ফেলে এবং আমার ২ জন কর্মীকে মেরে রক্তাক্ত জখম করে।আহতরা হলেন, আফজাল হোসেন ও ইমাম হোসেন ।

এই বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন মিলন বলেন, আমি গতকাল রাতে ঢাকা ছিলাম, আজ সকালে এসেছি। গতকাল আমার কর্মীরা পোস্টার লাগিয়েছেন বিভিন্ন ওয়ার্ডে কিন্তু কারো কোন পোস্টার, ব্যানার  কেউ ছিঁড়ে নাই এবং কাউকে মারধর করে নাই। আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। জনগণ যদি ভোট কেন্দ্রে না আসে তাহলে আমরা কাকে নিয়ে নির্বাচন করবো। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হউক আমার দল আওয়ামী লীগ যেমন প্রত্যাশা করে, তেমনি আমিও চাই জনগণের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও  দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, আজ( শনিবার) সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই বিষয়ে নির্বাচনে দায়িত্বপালনকারী  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান কে অবহিত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...