রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিআরবি রক্ষায় শুধু চট্টগ্রামবসী নয় সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ

নাগরিক সমাজ'র সমাবেশে বক্তারা

চট্টগ্রাম নিউজ ডটকম

সিআরবি রক্ষায় শুধু চট্টগ্রামবাসী নয়, সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। টানা ১১ মাস ধরে নাগরিক সমাজ-চট্টগ্রাম’র পাশাপাশি সর্বস্তরের মানুষ সিআরবি ধ্বংসের প্রতিবাদ কর্মসূচিতে সামিল।

বহির্বিশ্বের বিভিন্ন শহরেও চট্টগ্রামের এই ফুসফুস রক্ষার দাবী উঠেছে। সিআরবি রক্ষায় সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই অহিংস প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নাগরিক সমাজ।

শুক্রবার (২৭ মে) বিকেলে সিআরবি চত্বরে নাগরিক সমাজ- চট্টগ্রাম আয়োজিত ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কো-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

বক্তারা বলেন, রেলওয়ের কতিপয় দুর্নীতিবাজ আর হাতেগোনা কুচক্রী ব্যতিত সমগ্র চট্টগ্রামবাসী সিআরবি রক্ষার দাবিতে সোচ্চার। ইতিমধ্যে প্রতিবাদীদের কাতারে সামিল হয়েছেন মন্ত্রী, এমপি, মেয়রসহ বিভিন্নস্তরের জনপ্রতিনিধিরা। আছেন সকল শ্রেণির সাংস্কৃতিক ও সুশীল সমাজ।

নাগরিক সমাজ নেতারা বলেন, সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সিআরবি রক্ষার চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। তা যত দীর্ঘই হোক।

সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব মহসীন কাজী, জাসদ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সদস্য ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল মান্নান, প্রভাষক মিনু মিত্র, সঙ্গীত শিল্পী নারায়ন দাশ, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন জাফর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোরশেদ আলম।

সমাবেশে নাগরিক সমাজ চট্টগ্রাম’র যুগ্ম সদস্য সচিব মহসীন কাজী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...