রবিবার, ৯ আগস্ট ২০২৬

আগামী বছরের প্রথমে শুরু হবে সেতু নির্মাণের কাজ: রেল সচিব

কালুরঘাট সেতুর অর্থায়নে চলতি বছরে কোরিয়ান এক্সিম ব্যাংকের সাথে চুক্তি

‘পরামর্শ ফি বাবদ বুয়েটের দেয়া প্রস্তাবনা বিবেচনা করা হচ্ছে’

শাহরিয়ার মুনির জিসান

রেলপথ মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, নতুন কালুরঘাট সেতু নির্মাণের ব্যাপারে আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। অর্থায়নে কোরিয়ান এক্সিম ব্যাংক নীতিগত ভাবে সম্মতি দিয়েছে।

তারা অর্থায়ন করবে। এখন ঋনের ক্ষেত্রে কিছু শর্ত থাকে-সেগুলো নিয়ে আলোচনা চলছে। তবে কালুরঘাট সেতু হবে-খুব সহসায় সেতুর কাজ শুরু হবে। অর্থায়নের বিষয়ে এবছরের মধ্যে চুক্তি হয়ে যাবে। আর সেতু নির্মাণের কাজ শুরু হবে আগামী বছরের শুরুতে।

সচিব ড. মো. হুমায়ুন কবীর শুক্রবার (২৭ মে) এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার ২৭ মে বিকালে প্রস্তাবিত কালুরঘাট সেতু এলাকা এবং বিদ্যমান পুরনো কালুরঘাট সেতু পরির্দশনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নতুন কালুরঘাট সেতু হতে আরো অনেক সময় লাগবে-এরমধ্যে যদি পুরনো সেতু মেরামত করা না হয় তাহলে কক্সবাজার রুটে ট্রেন চলবে কি জানতে চাইলে রেলপথ মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর জানান,
আমাদের টার্গেট আছে আগামী বছরের জুনে কক্সবাজার রেল লাইনের কাজ শেষ করা।

তাই এখন আমরা জরুরি ভিত্তিতে বিদ্যমান (পুরনো সেতুটি) সেতুটি মেরামতের উদ্যোগ নিয়েছি। এই ব্যাপারে বুয়েটের সাথে আমাদের কথা বার্তা ফাইনাল হয়েছে। কিভাবে আমরা আপাতত সেতুটি মেরামত করে কক্সবাজার রুটে ট্রেন চালাতে পারবো-সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে।

কাজ যাতে দ্রুত হয়-বুয়েটকে আমরা অগ্রাধিকার দিয়েছি বলেই আমি আজকে সেতুটি দেখতে এসেছি। যত তাড়াতাড়ি যাতে বুয়েটকে দিয়ে কাজ করা যায়-আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।

তারা পরামর্শ ফি বাবদ আমাদের কাছে একটি প্রস্তাবনা দিয়েছেন। আমরা সেটি বিবেচনা করছি। বুয়েটের পরামর্শ অনুযায়ী পুরনো এই সেতুটি মেরামত করে কক্সবাজার রুটে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হবে।

তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের কাজের সাথে সাথে কালুরঘাট পুরনো সেতুর মেরামতের কাজ শুরু না হলে তো ট্রেন চালানো যাবেনা। এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করছি। এজন্য বুয়েটের মাধ্যমে আমরা পুরনো সেতুটি মেরামত উপযোগী করে তোলার দিকে এগোচ্ছি।

উল্লেখ্য, পুরনো কালুরঘাট সেতুর উপর দিয়ে কক্সবাজার রুটের ট্রেন চলাচলের উপযোগী করে তুলতে বুয়েটের প্রস্তাবনা নিয়ে গত ১১ মে রেল ভবনে বুয়েটের সাথে রেল কর্তৃপক্ষের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।

পুরনো এই জরাজীর্ণ সেতুর উপর দিয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত ৯০ থেকে ৯২ টন ওজনের ইঞ্জিনসহ আধুনিক কোচ নিয়ে কক্সবাজারগামী ট্রেন চলাচলের উপযোগী করে তোলার জন্য বুয়েটকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে পেতে চায় রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, জরাজীর্ণ কালুরঘাট সেতুর ওপর দিয়ে আধুনিক ইঞ্জিন ও কোচ নিয়ে কক্সবাজারগামী ট্রেন চলাচল উপযোগী করে তোলার সম্ভাব্যতা যাচাইয়ে বুয়েট রেলওয়ের কাছে ১২ কোটি ৬৫ লাখ টাকা প্রস্তাব দিয়েছে। বুয়েটের পরামর্শ অনুযায়ী সেতুটি মেরামত করা হলে আধুনিক ইঞ্জিন ও কোচ নিয়ে কক্সবাজার রুটে ট্রেন চালানো যাবে বলে জানান চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে লক্কর ঝক্কর পুরনো কালুরঘট সেতু দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালছে কোন মতে। ২০২৩ সালের ডিসেম্বরের দিকে কক্সবাজার রুটে পর্যটকবাহী এবং যাত্রীবাহী ও লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

এজন্য চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের কাজ চলছে। কিন্তু এই সময়ের মধ্যে নতুন কালুরঘাট সেতুর কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ।

বর্তমান কালুরঘাট সেতু দিয়ে কক্সবাজার রুটে দ্রুতগতির ট্রেন চালানো একেবারেই অসম্ভব বলে সাফ জানিয়ে দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞ দল।

একই কথা স্বীকার করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। তাই বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষ শতবছরের লক্কর ঝক্কর পুরনো কালুরঘট সেতু বুয়েটের বিশেষজ্ঞ দলের দেয়া প্রস্তাবনা অনুযায়ী মেরামতের উদ্যোগ নিয়েছেন।

শুক্রবার বিকালে রেল সচিবের কালুরঘাট সেতু পরির্দশনের সময় সচিবের সাথে উপস্থিত ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, এডিশনাল জিএম এস এম মুরাদ হোসেন, পূর্বাঞ্চালের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন, আরএনবির চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত ডিআরএম আরমান হোসেন, বিভাগীয় ভূ-সম্পক্তি কর্মকর্তা মাহবুব উল করিম, ডেপুটি কমান্ডেন্ট সত্যজিৎ দাশ।

এর আগে সচিব ড. মো. হুমায়ুন কবীর সকালে চট্টগ্রাম রেল ষ্টেশন পরির্দশন করেন। এসসময় তিনি ভিআইপি বিশ্রামাগারে রেলওয়ে পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

বৈঠকে তিনি রেল কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সাথে রেল যাত্রীদের সেবা প্রদানের পাশাপাশি রেলের সকল প্রকল্পে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

তিনি রেল ষ্টেশনের সামনে পার্কি স্পেসটি কম টাকায় কেন বরাদ্দ দেয়া হলো তা জানতে চান। বরাদ্দ গ্রহীতা হাই কোর্টে মামলা করায় এই পার্কিংয়ের গাড়ি ভাড়া এখন থেকে বরাদ্দ গ্রহীতা যেন না নেন সেই ব্যাপারে নির্দেশনা দেন।

এসময় তিনি রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরীকে টিকিট কালোবাজারী যেন না হয় সেজন্য বুকিং ক্লার্কদের নিয়মিত নজরে রাখার পরামর্শ দেন এবং ষ্টশন যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে-যাত্রীরা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...