বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিআরবির পরিবর্তে কুমিরা রেলের জমিতে হাসপাতাল নির্মাণের বিকল্প প্রস্তাব যাচ্ছে সংসদীয় কমিটিতে

আগামী সভায় রিপোর্ট পেশ করা হবে: রেল সচিব

শাহরিয়ার মুনির জিসান

সিআরবির রেলের জমিতে প্রস্তাবিত বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেয়ার ব্যাপারে বিকল্প প্রস্তাব যাচ্ছে আগামী সংসদীয় কমিটি সভায়।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চলতি মে মাসে অনুষ্ঠিত সভায় সিআরবির পরিবর্তে রেলওয়ের অন্য জায়গায় (বিকল্প স্থানে) পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ইউনাইটেড গ্রুপের মেডিকেল কলেজ ও হাসপাতালটি নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ঐ সভায় সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী কুমিরাতে রেলওয়ের পরিত্যাক্ত বক্ষব্যাধি হাসপাতাল এলাকাটিতে হাসপাতাল করার জন্য প্রস্তাব দিয়েছেন।

এই প্রস্তাবের আলোকে আগামী ২৯ মে রবিবার সকাল ১১ টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর কুমিরায় রেলওয়ের পরিত্যাক্ত বক্ষব্যাধি হাসপাতাল এলাকাটি পরিদর্শন করবেন।

এই ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, আজ শুক্রবার (২৭ মে) চট্টগ্রাম নিউজকে জানান, প্রকল্পটি এখনো কাগজে-কলমে আছে। আমি যেহেতু এসেছি-আমি আমাদের কুমিরায় পুরনো বক্ষব্যধি হাসপাতালের জায়গাটি দেখতে যাবো।

যেহেতু আমাদের সংসদীয় কমিটির সভায় বিকল্প জায়গা দেখার জন্য সিদ্ধান্ত আছে-তাই আমি এসেছি আইডিয়া নেয়ার জন্য। এরকম একটি প্রতিবেদন দিতে হবে আমাদের। হয়তো পরবর্তী সংসদীয় কমিটির সভায় এটা আলোচনা হবে।

আমাদের আরো একটি টেকনিক্যাল টিম আসবে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, চট্টগ্রামবাসীর কথা মনে রেখে সবার যাতে উপকার হয় এরকম একটি জায়গা খুঁজে দেখার জন্য। এখন আমি এসেছি-কুমিরার সেই জায়গা দেখতে যাবে।

শুক্রবার বিকালে প্রস্তাবিত কালুরঘাট সেতু এলাকা এবং বিদ্যামন পুরনো কালুরঘাট সেতু পরির্দশনে গিয়ে রেল সচিব এসব কথা বলেন।

কালুরঘাট সেতু পরিদর্শনে রেল সচিব।

এসময় সচিবের সাথে উপস্থিত ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, এডিশনাল জিএম এস এম মুরাদ হোসেন, পূর্বাঞ্চালের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন, আরএনবির চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত ডিআরএম আরমান হোসেন, বিভাগীয় ভূ-সম্পক্তি কর্মকর্তা মাহবুব উল করিম, ডেপুটি কমান্ডেন্ট সত্যজিৎ দাশ।

রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে, সিআরবিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) হাসপাতাল রেলে সাথে ইউনাইটেড গ্রুপের যে চুক্তি হয়েছে তাতে- প্রকল্পের ছয় একর জমির মধ্যে প্রথম পর্যায়ে ২ দশমিক ৪২ একর ও দ্বিতীয় ধাপে ৩ দশমিক ৫৮ একর জমি ব্যবহার করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ।

প্রথম পর্যায়ের তিন বছরে কমপক্ষে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে। দ্বিতীয় পর্যায়ে ২৪ মাসের মধ্যে আরো ২৫০ শয্যার হাসপাতাল কার্যক্রম চালু করবে। প্রকল্পটি বাস্তবায়নের ১২ বছরের মধ্যে ৫০ আসন করে দুই ধাপে ১০০ আসনের মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করবে।

এদিকে সিআরবিতে নির্মিতব্য হাসপাতাল নির্মাণের ফলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে এ প্রকল্প সিআরবি থেকে অন্যত্র সরিয়ে দাবিতে আন্দোলন করছে নাগরিক সমাজ চট্টগ্রামসহ পরিবেশবাদীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো।

তারা বলছেন, সিআরবির মতো এলাকায় হাসপাতাল হলে সিআরবি ও আশপাশ এলাকার সবুজ প্রকৃতি-গাছপালা, পাখ-পাখালি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।

এদিকে সিআরবির পরিবর্তে কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় জমিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রস্তাবে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মাঝে প্রাথমিক ভাবে স্বস্তি ফিরে এসেছে।

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ছাড়া অন্য যে কোন স্থানে রেলের সাথে ইউনাইটেড গ্রুপের চুক্তি অনুযায়ী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে তাতে চট্টগ্রামবাসীর কোন আপত্তি নেই বলে জানিয়েছেন আন্দোলনরত নাগরিক সমাজের নেতারা।

এর আগে সচিব ড. মো. হুমায়ুন কবীর সকালে চট্টগ্রাম রেল ষ্টেশন পরির্দশন করেন। এসসময় তিনি ভিআইপি বিশ্রামাগারে রেলওয়ে পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি রেল কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সাথে রেল যাত্রীদের সেবা প্রদানের পাশাপাশি রেলের সকল প্রকল্পে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

তিনি রেল ষ্টেশনের সামনে পার্কি স্পেসটি কম টাকায় কেন বরাদ্দ দেয়া হলো তা জানতে চান। বরাদ্দ গ্রহীতা হাই কোর্টে মামলা করায় এই পার্কিংয়ের গাড়ি ভাড়া এখন থেকে বরাদ্দ গ্রহীতা যেন না নেন সেই ব্যাপারে নির্দেশনা দেন।

এসময় তিনি রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরীকে টিকিট কালোবাজারী যেন না হয় সেজন্য বুকিং ক্লার্কদের নিয়মিত নজরে রাখার পরামর্শ দেন এবং ষ্টশন যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে-যাত্রীরা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর...

দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহমদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া...