শুক্রবার, ১৫ মে ২০২৬

ফটিকছড়িতে লিমার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

দৌলত শওকত,ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলায় গত ২৩ মে সুন্দরপুরের শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধূ তানজিদা নাসরিন লিমার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার( ২৭ মে) বিকালে উপজেলার নাজিরহাট নতুন রাস্তার মাথায় নিহত লিমার পরিবার ও এলাকাবাসী এই কর্মসূচীর আয়োজন করে।

বেলা গড়াতেই নির্ধারিত মানববন্ধন কর্মসূচি প্রতিবাদ সভায় রূপ নেয়। এতে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগ নেতা শওকত উল আলম শওকত, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হুদা মনি, সমাজ সেবক মজিবুল হক, নাসির উদ্দিন, শরীফুল হাসান, সেলিম জাহাঙ্গীর, জাবেদ, রায়হান রুমি, মোহাম্মদ কামাল, মোস্তফা জিয়া,তানিম, নিহত লিমার পিতা শফিউল আলম বাবুল, ভাই মোকতার হোসেন মুরাদসহ আরো অনেকে।

আরো পড়ুন: ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন , লিমা কখনো আত্মহত্যা করতে পারে না। শ্বশুর বাড়ির লোকজন তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে তারা আরো বলেন , এ মামলার এজাহারভুক্ত আসামী ননদ বেবি আকতার ও ভাশুর ফরিদ দিব্যি ঘুরে বেড়ালেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি।

আরো পড়ুন:ফটিকছড়িতে গৃহবধূ লিমার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার

বক্তব্যে নিহত লিমার পিতা ও ভাইয়ের দাবি, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে লিমাকে যৌতুকের জন্য নির্যাতন করতো। শেষ পর্যন্ত তারা লিমাকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্বহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। তারা আরো বলেন আমরা পুলিশ-প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য – ২৩ মে সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাজিরখীর গ্রামের শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধু লিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর পূর্বে সকাল সাড়ে ৬টার দিকে ভাশুর কর্তৃক লিমার অসুস্থতার খবর পেয়ে মা,বাবা ও ভাই শ্বশুর বাড়িতে গিযে দেখে লিমার ঝুলন্ত লাশ। এদিন রাতে স্বামী হাবিবকে প্রধান, ননদ বেবি আকতার ভাসুর ফরিদকে সহযোগি এবং ৫/৬ জনকে অজ্ঞাতানামা আসামী করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভাই মোকতার হোসেন মুরাদ। লাশ উদ্ধারের পর স্বামী হাবিবকে আটক করে কারাগারে পাঠালেও এজাহারভুক্ত অন্য আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...