রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়ায় আগুনে পুড়েছে ৮ দোকান: অক্ষত কোরআন শরীফ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

থেমে নেই অগ্নিকান্ড ও সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে প্রাণহানি। আজ শুক্রবার ভোররাতে উখিয়ায় ফরেস্ট রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ৭ জন।

স্থানীয় মোহামদ ইসমাইল বলেন, হয়তো রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি নয়তো স্থানীয়দের দোকানপাট পুড়ে যাওয়া। কিছুদিন পর পর ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকলেও এখন একটু কমেছে।

উখিয়া সদরে শুক্রবার ভোরে অগ্নিকান্ডে ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে। এটি হলো আল্লাহ পাকের কুদরত ও কোরআনের মোজেজা। উখিয়া ফায়ার সার্ভিসের প্রায় তিনঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। এভাবে উখিয়ার বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে বার বার ঘটে অগ্নিকান্ডের ঘটনা। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন। এসব ঘটনায় অকালেই মানুষ প্রাণ ও সম্পদ হারাচ্ছে।

অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কেউ দাঁড়ায়নি। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয় তা নির্ণয় করা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...