শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

যারা ধর্মের অপব্যাখ্যা দেই তারা ইসলামের শত্রু: শিক্ষা উপমন্ত্রী

আজ বুধবার (৭ জুলাই) নগরীর চকবাজারে ঐতিহ্যবাহী নবান অলি বেগ খাঁ জামে মসজিদের নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি, স্থানীয় সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এই সময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু মৌলবাদী গোষ্ঠী একধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের রক্ত ক্ষয়ি সংঘর্ষ বাধিয়ে আমাদের শান্তির ধর্মে ইসলামকে সারা পৃথিবীতে জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত করতে চাই। তারা মূলত ধর্মের ভুল ও অপব্যাখ্যা দিয়ে এই সংঘাত সৃষ্টি করে। যারা পবিত্র ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে সংঘাত সৃষ্টি করে তারা ইসলামের শত্রু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাঁটি ঈমানদার মুসলমান।তিনিই ছিলেন দেশে ইসলামের প্রকৃত পরিচর্যাকারী। পাকিস্তান আমলে হজ যাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রথম হজ যাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন এবং হজ ভ্রমণ কর বাতিল করেন। ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর সাড়ে ৩ বছর এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইসলামের খেদমতে যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র সরকার দেশের প্রতি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে করছে যেখানে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার করা হবে। বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে।
অতীতে বঙ্গবন্ধু এবং বর্তমানে তাঁর কন্যা শেখ হাসিনাই এইদেশে ইসলামের প্রকৃত হেফাজত করছেন।

উক্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবান অলি বেগ খাঁ জামে মসজিদের নবগঠিত পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ.এম.এম সাইফুদ্দিন, সহ-সভাপতি মোঃ আনছারুল হক, মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক তৌহিদুর আনোয়ার চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ খালেক জামাল, সহ কোষাধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, সদস্য মোঃ সেলিম, শাখাওয়াত হোসেন মানিক, আব্দুল্লাহ আল সগির, মাহমুদুল হক, মাওলানা নাসির উদ্দিন, শহিদুল আলম, মোঃ সেলিম উদ্দিন, শাহেদুল আজম শাকিল, শাহরুখ খান, আজম খান, শফিকুল ইসলাম, নেওয়াজ খান পারভেজ, কাজের আদেশ ইমরান, নজরুল ইসলাম মনু, মাহবুব আলম, মোস্তফা আহমেদ টিপু, শাহ মোহাম্মদ নাফিস ইমতিয়াজ, জিয়ারুল হোসাইন চৌধুরী, আশরাফ হোসাইন চৌধুরী, মাকসুদ জামিল মারুফ।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে শিক্ষা উপমন্ত্রী মসজিদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং কিভাবে কাজ আরও ত্বরান্বিত করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...